শার্শা সীমান্তে বিজিবি’র অভিযানে ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
- আপডেট: ১২:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১০৯

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) অভিযান পরিচালনা করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করা হয়েছে।
খুলনা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, সীমান্তে চোরাচালানী ও মাদক পাচার রোধে বিজিবি এর গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, “এধরণের অভিযান অব্যাহত থাকবে, যাতে সীমান্ত এলাকা থেকে মাদক চোরাচালানসহ সকল ধরণের অবৈধ কার্যক্রম বন্ধ করা যায়।”
বিজিবি’র এই অভিযানের পর আটককৃত মাদকদ্রব্য খুলনা ব্যাটালিয়নের সদর দফতরে পাঠানো হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে সেগুলি ধ্বংস করা হবে।
এছাড়াও, বিজিবি অধিনায়ক আরও জানান যে, সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদক পাচার প্রতিরোধে তাদের প্রচেষ্টা চলমান থাকবে এবং যে কোন ধরনের চোরাচালানী কার্যক্রম কঠোর হাতে দমন করা হবে।






















