বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শার্শায় ছাত্রদলের বৃক্ষরোপণ
- আপডেট: ০৮:৫৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৩৩

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।
তিনি বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বৃক্ষরোপণ পরিবেশ রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ভবিষ্যত প্রজন্মের জন্য একটি উপহার হিসেবে থাকবে।’’
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ মামুন, যশোর জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যশোর জেলা কৃষকদলের সদস্য আলমগীর হোসেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রশিদ, মোজাফফর উদ্দিন, সদস্য মো. আলাউদ্দিন আলাল, মো. আজগর আলী, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি, এবং যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সম্পাদক পিন্টু রহমান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মোখলেছুর রহমান ও মো. আব্দুস সালাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক লাল্টু হোসেন, আহম্মাদ আলী সোহাগ, রনি ফরহাদ, পিয়াস মাহমুদ এবং নাভারণ কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমান সাজুও উপস্থিত ছিলেন।
এটি শুধু পরিবেশ সচেতনতা সৃষ্টি নয়, রাজনৈতিক দল হিসেবে জনগণের জন্য সহায়ক কর্মকাণ্ডের একটি অংশ হিসেবেও আখ্যায়িত করা যেতে পারে।






















