১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

বাঘারপাড়ায় কিশোর সাহাবীর হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • /

সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলায় বাজারে ধান বিক্রি করতে এসে গোলযোগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত কিশোর সাহাবীর হোসেনের হত্যাকারীর বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

২৩ জুন দুপুরে জানাজা নামাজের আগে এই ঘটনায় প্রতিবাদ মুখর হয়ে ওঠে এলাকাবাসী। এ সময় তারা নিহত কিশোরের খাটিয়া কাঁধে নিয়ে রায়পুর বাজারে প্রতিবাদ মিছিল করে।

জানা গেছে, গত একমাস আগে যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ওই কিশোর।

দীর্ঘ এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার (২২ জুন) সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যাকারীর বিচারের দাবীতে উপজলার রায়পুর বাজারে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। এই ঘটনায় উপস্থিত লোকজন প্রশাসনের বিরুদ্ধে ও অভিযোগ তুলে বলেন, হত্যাকান্ডের ঘটনা মামলা নিতে টালবাহানা করেছে থানা পুলিশ। ফলে জনমনে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। এতে পরিস্থিতি যেকোনো সময় খারাপ দিকে মোড় নিতে পারে।

উল্লেখ্য, গত ২৫ মে সকাল আনুমানিক ৯টার দিকে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিপক্ষের হামলা ও ছুরিকাঘাতে পিতা ও পুত্র সাহাবীর হোসেন গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে আহত কিশোরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে টানা প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

২৩ জুন দুপুরে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

Please Share This Post in Your Social Media

বাঘারপাড়ায় কিশোর সাহাবীর হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট: ০৮:৫০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬