শিরোনাম:
নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার
নিউজ ডেস্ক
- আপডেট: ০৯:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১২২

গ্রামের সংবাদ ডেস্ক : প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ হয়েছে’ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।
রোববার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারীর প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে এই বলে প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন।




























