শিরোনাম:
ঝিকরগাছায় অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় একজন আহত
নিউজ ডেস্ক
- আপডেট: ১২:০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১০১

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা বাজারে অজ্ঞাতনামা মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৭০) নামের একজন গুরুতর আহত হয়েছেন। তিনি ঝিকরগাছা পৌরসভার হাজিরালি মসজিদ পাড়ার মৃত আব্দুল গফুর এর পুত্র।
প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা যায়, মঙ্গলবার (২৬ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে আব্দুর রাজ্জাক ঝিকরগাছা বাজারে ভ্যান থেকে নেমে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি ছিটকে পড়ে গিয়ে মাথায় ও মুখে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতাল নিয়ে যান। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। কর্তব্যরত ডাক্তারের সাথে কথা বলে জানা যায় রোগীর অবস্থা আশঙ্কাজনক।






















