বিএনপি’র রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নে বেনাপোলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
- আপডেট: ১১:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- / ১৭৩

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা’ বাস্তবায়নের লক্ষ্যে যশোরের বেনাপোল পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) বিকেলে বেনাপোল পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। বিএনপির নেতাকর্মীরা এ সময় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং তাদের উদ্দেশ্যে বিএনপির গঠনমূলক পরিবর্তনের বার্তা পৌঁছে দেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
এছাড়া উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাহেব আলী মাস্টার ও সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম রবি, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের খানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অংশগ্রহণকারীদের মধ্যে আরও ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মো. নাসিমুল গণি বল্টু, একেএম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুজ্জামান আক্তার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. জুয়েল রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মজিদ সেক্টর, সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল মালেক ও বড়আচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ঈদ্রিস আলী ইদু, গাজীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাকসুদুর রহমান রিন্টু, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি মো. আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেন আশা, পৌর যুবদলের আহ্বায়ক মো. মফিজুর রহমান বাবু, কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসান ইমাম ও সাধারণ সম্পাদক মো. সাহেদ আলী সবুজ, পৌর মৎস্যজীবী দলের আহবায়ক মো. মফিজুর রহমান, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম চয়ন ও যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো আরিফুল ইসলাম আরিফ এবং বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দীনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বলেন, “তারেক রহমানের ৩১ দফা রূপরেখা দেশের গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ নির্দেশনা। এই রূপরেখা জনগণের কাছে পৌঁছাতে আমরা প্রতিটি ওয়ার্ডে কাজ করে যাচ্ছি।”




















