বেনাপোলে সৃজনশিখার আয়োজন, “জুলাই জাগরণ” চিত্রাংকন-আবৃত্তিতে মাতল শিক্ষার্থীরা
- আপডেট: ০৮:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
- / ৬০

নিজস্ব প্রতিবেদক: “এসো আলোকিত হই” এই শ্লোগানে বেনাপোলে অনুষ্ঠিত হলো জুলাই স্মৃতিকে কেন্দ্র করে “জুলাই জাগরণ চিত্রাংকণ, আবৃত্তি ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা-২০২৫”।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) সকালে বেনাপোলের পৌর বিয়েবাড়ী কমিউনিটি সেন্টারে সৃজনশিখা আয়োজিত এ অনুষ্ঠানটি উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সৃজনশিখা’র প্রতিষ্ঠাতা মো. নাজমুল হুসাইন জয়।
উদ্বোধনী পর্বে অতিথিবৃন্দ বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ নুরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, কৃষকদল সভাপতি মোঃ আমিরুল ইসলাম, বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মো. মফিজুর রহমান বাবু, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ওমর ফারুক ও ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় লেখক, কবি, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গর্ব। এই চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সমাজকে আলোকিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
প্রধান অতিথি নুরুজ্জামান লিটন বলেন, “আজকের শিশু-কিশোররাই আগামীর বাংলাদেশ। তাই তাদেরকে লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘরের বাইরে থাকা রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”
বিভিন্ন পর্যায়ের স্কুল থেকে অংশ নেওয়া শিক্ষার্থীরা চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতায় অংশ নেয়। প্রতিটি গ্রুপ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ ও ৮৯১, তানজীর মহসিন অংকনসহ আরও অনেকে।
উপস্থাপনায় ছিলেন সৃজনশিখার উপদেষ্টা মোহসিন হোসেন হৃদয়।




















