০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

রাজগঞ্জে ঝাঁপা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ১৫৫

আনিছুর রহমান: রাজগঞ্জ মুক্তমঞ্চে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মনিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন পর্যায়ে দলকে শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষে ২২ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব মাস্টার হুমায়ুন কবিরের উপস্থাপনায় কর্মি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাসান আহম্মদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাজ্জাদুল ইসলাম সোহেল ও শরীফ আল-আমিন শুভ।

এছাড়া উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপির সদস্য ও ঝাঁপা ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ঝাঁপা ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি মোত্তালিব গাজী, উপজেলা বিএনপির সদস‍্য জাহাঙ্গীর আলম টগর, উপজেলা বিএনপির সদস্য ও সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন, রাজগঞ্জ বাজার কমিটির আহবায়ক ও বিএনপি সিনিয়র নেতা প্রভাষক কফিল উদ্দিন, বিএনপি নেতা শরীফ হোসেন, সাইফুল আলম সাগর, মিজানুর রহমান, ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা আবু সাউদ, যুব নেতা তুহিন মাহমুদ, ছাত্রদল নেতা ইকরামুল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান মধু।

অনুষ্ঠানের শেষাব্দে ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস‍্য সচিব পদের ফরম বিক্রি করেন নেতৃবৃন্দ। এ সময় ঝাঁপা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদে হাবিবুর রহমান মধুসহ ৪০ জন ও সদস্য সচিব পদে মারুফ হোসেনসহ ৬৪ জনসহ মোট ১০৪টি ফরম বিক্রি করেন।

Please Share This Post in Your Social Media

রাজগঞ্জে ঝাঁপা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: ০৭:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫