০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শার কায়বা সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ৭১

নিজস্ব প্রতিবেদক: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম ভারতীয় গাঁজা আটক করেছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) কায়বা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, “চোরাচালান ও মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১.২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, মাদকসহ চোরাচালান রোধে বিজিবির এমন অভিযান চলমান থাকবে। আটককৃত গাঁজা ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং তা আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় সম্প্রতি মাদকের আনাগোনা বাড়ছে, যা ঠেকাতে নিয়মিত অভিযানে নেমেছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

শার্শার কায়বা সীমান্তে বিজিবি’র অভিযানে গাঁজা আটক

আপডেট: ০৬:২৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫