০৪:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোরে ডিবি’র অভিযানে ‘হানি ট্রাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ১১৭

নিজস্ব প্রতিবেদক: জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে হানি ট্রাপের মাধ্যমে অর্থ আদায়কারী একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) রাত ৮টা ১০ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত যশোর কোতোয়ালী থানার খয়েরতলা, রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ডিবির একটি দল।

এ তথ্য নিশ্চিত করেছেন যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মঞ্জুরুল হক ভূঁইয়া।

পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপার রওনক জাহান-এর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস্) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) মো. কামরুজ্জামান এবং এএসআই (নিঃ) মো. মোফাজ্জেল সঙ্গীয় ফোর্সসহ।

গ্রেফতারকৃতরা হলেন—মো. শফিকুল ইসলাম (৩৫) পিতা-মৃত আবু তালেব, নুরপুর (দক্ষিণপাড়া), মো. কালু (৪০) পিতা-মো. জাফর, একই ঠিকানা, সুলতান ওরফে শান্ত (২৫) পিতা-রমজান শিকদার, একই এলাকা,মোছা. শারমিন (২১) পিতা-শাফাউদ্দিন, ইছাপুর, চৌগাছা,রোজিনা আক্তার রুপা (২৮) পিতা-মৃত শহিদুল ইসলাম, বেড় গোবিন্দপুর, চৌগাছা। আটককৃত সকলে যশোর জেলার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসে ‘হানি ট্রাপ’ ফাঁদ পেতে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। ভুক্তভোগীদের বাসায় ডেকে এনে তাদের আটক রেখে নির্যাতন চালানো হতো। পরে ভিকটিম ও তার পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত তারা। এছাড়া ভিকটিমের মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র জোরপূর্বক রেখে দেওয়া হতো।

এই ঘটনায় ভুক্তভোগী মো. আনোয়ার ইকবালের ভাগ্নে মো. নাছিম রেজা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ এই সাফল্য পায়।

অভিযানে একটি মোটরসাইকেল, ভিকটিমের ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং চক্রের সদস্যদের ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট-২০২৫) সকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবি’র অভিযানে ‘হানি ট্রাপ’ চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট: ০৫:২৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫