০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শায় ড্যানিসপো হল্যান্ডের বীজ আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৮৮

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ড্যানিসপো হল্যান্ড কোম্পানির উচ্চ ফলনশীল বীজ আলু চাষে কৃষকদের আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিখ্যাত নেদারল্যান্ডসের এই কোম্পানির ‘ডায়মন্ট’, ‘রোমান্টিকা’ ও ‘মারিনেল্লা’ জাতের আলুর পরিচিতি ও উপকারিতা তুলে ধরতে সভার আয়োজন করে কোম্পানিটির বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলার মেসার্স অরিত্র এন্টারপ্রাইজ। সার্বিক সহযোগিতায় ছিলেন এনটিভির শার্শা প্রতিনিধি হিরোন আহম্মেদ এবং সাংবাদিক নাজমুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। সভাপতিত্ব করেন শার্শা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন এবং সঞ্চালনা করেন নাভারণ প্রেসক্লাবের সভাপতি রাজু আহম্মেদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেসার্স অরিত্র এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রনি শেখ। তিনি বলেন, “ড্যানিসপো হল্যান্ডের এই জাতের বীজ আলু ভাইরাসমুক্ত, অধিক ফলনশীল এবং কোল্ড স্টোরেজ ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণযোগ্য। জার্মিনেশন রেটও অনেক ভালো। কৃষকরা চাইলে এসব জাতের আলু চাষ করে কাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারবেন।”

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা ও বাগআঁচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ।

সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক চাষি, সার ও বীজ ব্যবসায়ী এবং সুধীজন।

Please Share This Post in Your Social Media

শার্শায় ড্যানিসপো হল্যান্ডের বীজ আলু চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ সভা

আপডেট: ০৫:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫