০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

শার্শার অগ্রভূলাট সীমান্তে বিজিবি’র অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিল আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৮৪

নিজস্ব প্রতিবেদক: খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর চোরাচালানবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য। অগ্রভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২১ আগস্ট ২০২৫) সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় এই ফেন্সিডিল আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার,পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, “চোরাচালান ও মাদক নির্মূলে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।”

তিনি আরও বলেন, “বিজিবি সীমান্তের প্রতিটি ইঞ্চিতে সজাগ রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবির এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত ফেন্সিডিল ব্যাটালিয়নের সদর দপ্তরে হস্তান্তর করা হয়েছে এবং তা আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

শার্শার অগ্রভূলাট সীমান্তে বিজিবি’র অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিল আটক

আপডেট: ১০:৫৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫