শিরোনাম:
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (বাঘারপাড়া) ইউনিটের সাধারন সভা অনুষ্ঠিত
নিউজ ডেস্ক
- আপডেট: ০১:০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১৮৫

সাঈদ ইবনে হানিফ : বুধবার (২০ আগষ্ট) বেলা ১১টায় বাঘারপাড়া প্রেসক্লাব মিলনায়তনে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বাঘারপাড়া ইউনিট গঠনের লক্ষে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক জেলা সহ-সভাপতি ফরিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সহ-সভাপতি খান কে এম শরাফত উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন দৈনিক লোক সমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ারুল করির নান্টু, বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদক মোকাদ্দেসুর রহমান রকি, অর্থ সম্পাদক আল মামুন শাওন, সদস্য হাসিবুর রহমান শামিম, বাঘারপাড়া ইউনিটের সদস্য শামিম রেজা,নুর হোসেন লাল্টু, তরুন মন্ডল, শহিদুল ইসলাম, সাঈদ ইবনে হানিফ, এস এম মুস্তাইন, গোলাম রসুলসহ সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।






















