শিরোনাম:
শালিখায় সেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
নিউজ ডেস্ক
- আপডেট: ১২:৫৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ২০০

শালিখা মাগুরা, প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শালিখায় এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ২০শে আগস্ট বিকাল ৪টায় এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সিনিয়র যুগ্ন আহবায়ক হাসানুর রহমান হাসু, সদস্য সচিব আব্দর রহিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট প্রমূখ।
র্যালীটি উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক মোঃ জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।



















