০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

ঝিকরগাছায় ব্যাচ ৯৬’ এর মোটরভ্যান বিতরণ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • / ৯৮

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় ব্যাচ ৯৬’ বন্ধু কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ১টি মোটরভ্যান বিতরণ করা হয়েছে। পানিসারা সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বুধবার (২০ আগষ্ট) বিকাল ৫টায় আনুষ্ঠানিক ভাবে এই ভ্যান হস্তান্তর করা হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বন্ধু কল্যাণ ট্রাস্টের সভাপতি সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এবং পানিসারা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সংস্কারক মীর ফারুখ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু।

প্রধান অতিথি ৯৬ ব্যাচ বন্ধু কল্যাণ ট্রাস্টের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিটি গ্রামে এরকম স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলতে হবে এবং সেই সংগঠন এর মাধ্যমে এলাকার অসহায় মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করতে হবে।

ভ্যান গ্রহীতা হাসান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আজ যারা আমার কর্মসংস্থান এর জন্য নিজেদের অর্থ ও সময় দিয়ে ভ্যান উপহার দিলেন তাদের প্রতি আমি ও আমার পরিবার চির কৃতজ্ঞ থাকবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছার বিশিষ্ট সাংবাদিক এম আর মাসুদ, সংগঠন এর সহ সভাপতি আক্তারুজ্জামান মিন্টু এবং জাহাঙ্গীর আলম। এসময় সংগঠনের যুগ্ম সম্পাদক তবিবুর রহমান, কাজী আরিকুল আলম, কোষাধ্যক্ষ বাবলুর রহমান, সহ কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, নির্বাহী সদস্য সাহেব আলী, হাসান আলী, সেবা সংগঠনের উপদেষ্টা নজরুল ইসলাম, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সদস্য সাব্বির শোভন, মিজানুর রহমান, মাসুদ হোসেন, সেবা সংগঠন এর সদস্য প্রিন্স কবীর, নয়ন হোসেন, নাসিম রেজাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন সুরতজান মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জুয়েল আহমেদ।

Please Share This Post in Your Social Media

ঝিকরগাছায় ব্যাচ ৯৬’ এর মোটরভ্যান বিতরণ

আপডেট: ১২:৩৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫