শিরোনাম:
ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিন বিতরণ
নিউজ ডেস্ক
- আপডেট: ১২:২৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ২৫৬

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ রায়হান এর কাছে বিন হস্তান্তর করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-আইন বিষয়ক সম্পাদক, সহকারী এটর্নি জেনারেল উজ্জল হোসেন।
এসময় চৌগাছা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কমল, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহীন আলম বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















