বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত
- আপডেট: ০৫:৫০:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ১৪৮

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেলে বেনাপোল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি।
র্যালিতে নেতৃত্ব দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব মোঃ ওমর ফারুক। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন পুরো বাজার।
এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের ভারত, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. আক্তারুজ্জামান আক্তার, পৌর যুবদলের আহবায়ক মো. মফিজুর রহমান বাবু, সদস্য সচিব মোঃ রায়হানুজ্জামান দিপুসহ বিএনপি ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বর্ণাঢ্য র্যালি শেষে নূর শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার আদায়ে স্বেচ্ছাসেবক দল অতীতে যেমন রাজপথে ছিল, ভবিষ্যতেও তেমনি আন্দোলনের অগ্রভাগে থাকবে।”






















