০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজিজ মিষ্টান্ন ভাণ্ডারকে লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / ৯৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযানে আজিজ মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে নিউ মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট’২৫) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিএসটিআই অনুমোদনবিহীন ঘি, পণ্যের মোড়কে সঠিক তথ্য না থাকা ও মিষ্টি ও দই সংরক্ষণের ফ্রিজে মাছ রাখার মতো গুরুতর অনিয়ম পাওয়ায় আজিজ মিষ্টান্ন ভান্ডারের মালিক আব্দুল আজিজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে নিউ মেডিসিন হাউসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নির্ধারিত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণের নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানে সহযোগিতা করেন বেনাপোল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রাশিদা খাতুন এবং বেনাপোল পোর্ট থানা পুলিশের একটি দল।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আজিজ মিষ্টান্ন ভাণ্ডারকে লাখ টাকা জরিমানা

আপডেট: ০৫:১৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫