১২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

৫ ও ৬ আগস্ট সারাদেশে ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ৯৫

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী ‘ফ্যাসিবাদ’ পতনের স্মরণে ৫ ও ৬ আগস্ট দেশব্যাপী বিজয় র‌্যালি করবে বিএনপি। সোমবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ আগস্ট দেশের সব থানা, উপজেলায় ও ৬ আগস্ট সব জেলা, মহানগরে র‌্যালি অনুষ্ঠিত হবে। তবে, ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী বুধবার (৬ আগস্ট) দুপুর ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকেও বিজয় র‌্যালি বের হবে।

ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে এ র‌্যালিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

৫ ও ৬ আগস্ট সারাদেশে ‘বিজয় র‍্যালি’ করবে বিএনপি

আপডেট: ১০:০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫