০৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শার্শায় পুলিশের গোপন অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • / ১১৬

নিজস্ব প্রতিবেদক: শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত তিন আসামিকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সকালবেলা গোপন সংবাদের ভিত্তিতে গোড়পাড়া পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেয় এসআই শেখ আশরাফুল আলম, এএসআই পুলক কুমার কুন্ডু, এএসআই মোঃ সিলন আলীসহ সঙ্গীয় নারী ফোর্স ও অন্যান্য পুলিশ সদস্যরা।

অভিযানে কাশিপুর (পশ্চিমপাড়া) এলাকা থেকে রাজবাড়ী সদর থানার মামলা নং ০৪(০৫)১২ এর সাজা পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আছিয়া খাতুন, স্বামী মৃত জনাব আলী, মোঃ আঃ রাজ্জাক, পিতা মৃত চান্দু প্রদানিয়া, সুফিয়া, স্বামী মোস্তফা মন্ডল।

তিনজনই যশোরের শার্শা থানার কাশিপুর (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা।

আটককৃতদেরকে সোমবার (৪ আগস্ট-২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রবিউল ইসলাম।

স্থানীয়দের মতে, এ ধরনের সুনির্দিষ্ট অভিযানে এলাকায় নিরাপত্তা আরও জোরদার হচ্ছে এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ভূমিকা প্রশংসনীয়।

Please Share This Post in Your Social Media

শার্শায় পুলিশের গোপন অভিযানে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতার

আপডেট: ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫