বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র জরুরী কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট: ০৮:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / ৮৮

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাগআঁচড়া ইউনিয়ন শাখার আয়োজনে এক জরুরী কর্মী সমাবেশ রবিবার (২০ জুলাই-২০২৫) অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশটি অনুষ্ঠিত হয় বাগআঁচড়া ইউনাইটেড হাই স্কুল মাঠ প্রাঙ্গণে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আসাদুজ্জামান মিঠু এবং সঞ্চালনায় ছিলেন জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি।
কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক মো: তাজ উদ্দিন, মো: কুদ্দুস আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো: সালাউদ্দিন।
সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ভিতরে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব মোঃ সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহবায়ক মোঃ শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মোঃ সবুজ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, যুগ্ম আহবায়ক মোঃ বিপ্লব হোসেন সহ বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের ভবিষ্যৎ রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।”





















