পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ ভাগ হয়েছিল কেন?
- আপডেট: ০৬:৪৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১৯১

সাতসতেরো ডেস্ক : হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ভারত ভাগের সময় যুক্ত বাংলা চেয়েছিলেন। অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এমনটাই চাওয়া ছিল তার। এতে সায় ছিল মহাত্মা গান্ধীরও। কিন্তু তার আগের বছর অর্থাৎ ১৯৪৬ সালে হিন্দু-মুসলিম দাঙ্গা হয়েছিল। এই দাঙ্গার প্রভাব পড়েছিল দেশ ভাগেও। কীভাবে ভারত ভাগ হয়েছিল, আর সেই ভাগে বাংলা দিখণ্ডিত হয়েছিল চলুন সেই ইতিহাসের দিকে ফিরে তাকানো যাক।
১৯৪৭ সালের আগস্ট মাসে ভারত ভাগ করে তৈরি হয়েছিল দুইটি স্বাধীন রাষ্ট্র। লাখ লাখ মানুষ ছিন্নমূল হয়েছিলেন, ভেঙে গিয়েছিল অনেক পরিবার। ১৯৪৭ সালের ৩ রা জুন তৎকালীণ বড় লাট লর্ড মাউন্টব্যাটেন যখন ভারত ভাগের ঘোষণা করলেন তার কয়েক মাস আগের কথা, কংগ্রেসের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি থেকে সদ্য পদত্যাগ করা শরৎচন্দ্র বসু সেই সময় প্রদেশের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কমিউনিস্ট নেতা আবুল হাসেমসহ বেশ কয়েকজন নেতা চিন্তা-ভাবনা করছিলেন যে, কীভাবে বাংলাকে দ্বিখণ্ডিত হওয়া থেকে বাঁচানো যায়। তারা যৌথভাবে তৈরি করলেন ‘ইউনাইটেড বেঙ্গল প্ল্যান’ বা যুক্ত বঙ্গ প্রস্তাব। তারা চেয়েছিলেন, পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা সংযুক্ত হয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হোক। ’’





























