০৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

যশোরে ডিবির অভিযানে ২০০ বোতল এসকাফ সিরাপসহ আটক-৩

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল কথিত অবৈধ মাদকদ্রব্য এসকাফ (ESkuf) কফ সিরাপসহ তিনজনকে আটক করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন-২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই শিবু মণ্ডলের নেতৃত্বে একটি চৌকস দল যশোর কোতোয়ালী থানার শহরের মণিহার-মুড়লী সড়কের বকচর (হুশতলা) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শেখ জবিউল্লাহ মার্কেটের সামনে সড়কের ওপর একটি সন্দেহভাজন সাদা রঙের পিকআপ ভ্যান তল্লাশি করা হয়।

তল্লাশিকালে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের কেবিনের আসনের পেছনে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ১০০ বোতল করে মোট ২০০ বোতল কথিত অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করে ডিবি পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন— মো. মনির ওরফে মতিন (৪৮), মো. শমসের আলম (২৮) এবং মো. রাহাত (২৮)। তাদের মধ্যে মনিরের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় হলেও বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করেন। শমসের আলম ঢাকার কামরাঙ্গীরচরের বাসিন্দা এবং রাহাতের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলায় হলেও তিনিও কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করতেন।

ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত ২০০ বোতল কথিত অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আটক ব্যক্তিদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোরে ডিবির অভিযানে ২০০ বোতল এসকাফ সিরাপসহ আটক-৩

আপডেট: ০৪:১৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬