১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬

বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৪ জুন-২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ২৯টি শাড়ি, ৩ কেজি জিরা, ৫৩ প্যাকেট ফুসকা, ১ দশমিক ৫ কেজি কিশমিশ, ৩০টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৪০৪টি চকলেট এবং ৫২২টি কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৪১ হাজার ৪৪০ টাকা।

অভিযানের পর জব্দকৃত চোরাচালান পণ্য আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মোহাম্মদ সাইফুল আলম বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে জোরদার করা হয়েছে।

বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবির অভিযানে বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১১:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬