১২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ-২০২৪ পেলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ২৬০

নিজস্ব প্রতিবেদক: দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪ (আইজি ব্যাজ)” অর্জন করেছেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বৃহস্পতিবার ১ মে যশোরের পুলিশ সুপার রওনক জাহানকে সম্মানজনক এই ব্যাজ পরিয়ে দেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম।

রওনক জাহান যশোরের পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকেই জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সময়োপযোগী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করেন।

মাদক উদ্ধার, ক্লুলেস মার্ডার এর রহস্য উদঘাটন, চোরাচালান রোধসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।

জনমনে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং পুলিশের হারিয়ে যাওয়া সম্মান পুনরুদ্ধার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তিনি যশোর জেলায় কর্মরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধিতে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করেছেন।

Please Share This Post in Your Social Media

পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিসেস ব্যাজ-২০২৪ পেলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান

আপডেট: ০৮:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫