০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বিজিবি’র অভিযানে বেনাপোল সীমান্ত থেকে আট লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / ২৬১

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে আট লক্ষ আট হাজার পাঁচশত টাকা মূল্যের শাড়ী, কম্বল, চকলেট, তৈরী পোশাক সামগ্রী এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স আটক করেছে বিজিবি।

শুক্রবার ২৮ মার্চ বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোষ্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, কম্বল, চকলেট, তৈরী পোশাক সামগ্রী এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স আটক করে। আটককৃত মালামালের মূল্য (আট লক্ষ আট হাজার পাঁচশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজিবি’র অভিযানে বেনাপোল সীমান্ত থেকে আট লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ

আপডেট: ০৭:৩৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫