১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

বিজিবি’র অভিযানে যশোর সীমান্তে মদ গাঁজা সহ ৩৬ লক্ষ টাকার বিভিন্ন ভারতীয় অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ১৯৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ছত্রিশ লক্ষ দুই হাজার আটশত বিশ টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় গাঁজা, শাড়ি, থ্রী-পিস, কম্বল, তৈরী পোশাক, বিভিন্ন প্রাকর চকলেট, কিশমিশ, চোখ চকলেট, কাজু বাদাম এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন বিজিবি।

২০ মার্চ বৃহস্পতিবার বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা, শাড়ি, থ্রী-পিস, কম্বল, তৈরী পোশাক, বিভিন্ন প্রকার চকলেট, কিশমিশ, চোখ চকলেট, কাজু বাদাম এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (ছত্রিশ লক্ষ দুই হাজার আটশত বিশ) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বিজিবি’র অভিযানে যশোর সীমান্তে মদ গাঁজা সহ ৩৬ লক্ষ টাকার বিভিন্ন ভারতীয় অবৈধ পণ্য জব্দ

আপডেট: ১১:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫