১০:২৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ ও গাঁজা জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ৩৪৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে বাষট্টি হাজার পাঁচশত টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় গাঁজা এবং ব্যাটারি চালিত ভ্যান আটক করেছেন বিজিবি।

বুধবার ১৯ মার্চ বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল রঘুনাথপুর এবং আন্দুলিয়া বিওপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় গাঁজা এবং ব্যাটারি চালিত ভ্যান আটক করে। আটককৃত মালামালের মূল্য (বাষট্টি হাজার পাঁচশত)টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ ও গাঁজা জব্দ

আপডেট: ১১:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫