বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে দেড় লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
- আপডেট: ১০:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ২৩৩

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত আশি টাকা মূল্যের ভারতীয় শাড়ী, ঔষধ, তৈরী পোশাক, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন বিজিবি।
মঙ্গলবার ১৮ মার্চ বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল বিওপি, আমাড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে শাড়ী, ঔষধ, তৈরী পোশাক, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য (এক লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত আশি) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে।





















