০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মদ ফেন্সিডিলসহ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ২১৪

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে এক লক্ষ দশ হাজার চারশত টাকা মূল্যের বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, কীটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছেন বিজিবি।

সোমবার ১৭ মার্চ বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল বেনাপোল, আন্দুলিয়া, শাহাজাদপুর বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিদেশী মদ, ভারতীয় ফেন্সিডিল, কীটনাশক এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি আটক করে। আটককৃত মালামালের মূল্য (এক লক্ষ দশ হাজার চারশত) টাকা।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

বিজিবি সূত্র আরো জানান, জব্দকৃত বিভিন্ন ভারতীয় পণ্য কাস্টমে জমা করা হয়েছে এবং আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল ও চৌগাছা সীমান্তে বিজিবি’র অভিযানে মদ ফেন্সিডিলসহ লক্ষাধিক টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৮:৩৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫