০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

অর্থসংকটে মাস্টার্স ভর্তি অনিশ্চিত, ঢাবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা তারিক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • /

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী অর্থসংকটে পড়ে মাস্টার্সে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়লে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। ব্যক্তিগত উদ্যোগে তিনি ওই শিক্ষার্থীর ভর্তির প্রয়োজনীয় ব্যয়ভার বহন করেছেন।

সহায়তা পাওয়া শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র। জানা গেছে, আগামী ৭ মে ছিল তার মাস্টার্স ভর্তির শেষ সময়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্কলারশিপ পরীক্ষার ফি, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ, এফিডেভিট ও পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়ে নিজের সঞ্চিত অর্থ শেষ হয়ে যায় ওই শিক্ষার্থীর। পারিবারিক আর্থিক সংকট ও ঋণগ্রস্ততার কারণে সেখান থেকেও কোনো সহায়তা পাওয়া সম্ভব হয়নি। এতে তার উচ্চশিক্ষা অনিশ্চয়তার মুখে পড়ে।

এমন পরিস্থিতিতে হলের এক বড় ভাইয়ের মাধ্যমে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিকের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সোমবার (৪ মে) সন্ধ্যায় বিষয়টি জানার পরপরই তারিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং দ্রুত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করেন।

সহায়তা পেয়ে ওই শিক্ষার্থী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “অর্থের অভাবে আমার পড়াশোনা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। এই সহায়তা আমাকে নতুন করে আশা ও প্রেরণা জুগিয়েছে।”

এ বিষয়ে মো. তরিকুল ইসলাম তারিক বলেন, “রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা। একটি মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা শুধু অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়া গ্রহণযোগ্য নয়। তাই ব্যক্তিগত উদ্যোগে তার পাশে দাঁড়িয়েছি।”

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

Please Share This Post in Your Social Media

অর্থসংকটে মাস্টার্স ভর্তি অনিশ্চিত, ঢাবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা তারিক

আপডেট: ০৯:৫৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬