যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সম্ভাব্য তারিখ ২৭ এপ্রিল
- আপডেট: ১১:২০:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ৬

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল যশোর সফরে যেতে পারেন বলে জানা গেছে। তবে এ সফরের চূড়ান্ত সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য এই সফরকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, “সুসংবাদ—প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে আসছেন (সম্ভাব্য তারিখ: ২৭ এপ্রিল ২০২৬)।”
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর যশোর যাওয়ার একটি কর্মসূচি নির্ধারিত রয়েছে।”
যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সফরের বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে সফরের সময় প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নিতে পারেন এবং স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে।
সফরকে কেন্দ্র করে যশোরে দলীয় নেতাকর্মীদের মধ্যেও প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে।

























