১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

ছাত্রদলের নতুন কমিটি গঠন ঘিরে আলোচনায় যশোরের সন্তান তরিকুল ইসলাম তারিক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১৪

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আসন্ন কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে সংগঠনজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা ও মূল্যায়ন।

নতুন নেতৃত্বে কারা আসছেন—এ নিয়ে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

সংগঠনের একাধিক সূত্র জানায়, তরিকুল ইসলাম তারিকের সাংগঠনিক দক্ষতা, কর্মীবান্ধব আচরণ এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাকে সম্ভাব্য নেতৃত্বের তালিকায় এগিয়ে রেখেছে। বিশেষ করে চলতি বছরে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রচারণাকালে তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পালন করায় দলীয় আস্থার জায়গায় তিনি আরও দৃঢ় অবস্থান তৈরি করেছেন।

যশোর অঞ্চলে জন্ম নেওয়া তারিক সাধারণ পরিবারে বেড়ে ওঠেন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে তিনি যশোর ক্যান্টনমেন্ট কলেজে অধ্যয়ন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। শিক্ষাজীবনে তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। এছাড়া অনার্স ও মাস্টার্সে তার সিজিপিএ যথাক্রমে ৩.৬৫ ও ৩.৭৫।

ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক রাজনীতির মধ্য দিয়েই তারিকের রাজনৈতিক উত্থান। সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নেতৃত্বের দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দেন। পরবর্তীতে কেন্দ্রীয় সংসদে যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে তিনি সংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, কর্মী সমন্বয় এবং সাংগঠনিক বিস্তারে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে আসার নজির রয়েছে তার। সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পড়াশোনার জন্য ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর ভর্তি ব্যয় বহনের তথ্যও জানা গেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পরে জুনে ২৬০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। এর ধারাবাহিকতায় নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা জোরদার হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তৃণমূলের গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা এবং কেন্দ্রীয় পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তরিকুল ইসলাম তারিক নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন।

Please Share This Post in Your Social Media

ছাত্রদলের নতুন কমিটি গঠন ঘিরে আলোচনায় যশোরের সন্তান তরিকুল ইসলাম তারিক

আপডেট: ০৭:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬