বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রী আটক রিকলে থানা থেকে মুক্তি
- আপডেট: ০৮:২০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
- / ২

স্টাফ রিপোর্টার : যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় স্টপলিস্টে নাম থাকায় আতাউল গনি (৪৭) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে দায়েকৃৃত মামলার রিকল থাকায় প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে থানা থেকেই তাকে মুক্তি দিয়েছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল ) বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট এন্ট্রির সময় তাকে আটক করা হয়। আটক আতাউল গনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার তারাফপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তার পাসপোর্ট নাম্বার এ ১২২৫৩৭০৯।
ইমিগ্রেশন ও গোয়েন্দা সূত্র জানায়, ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশনে আসলে নিয়মিত যাচাই-বাছাইয়ের সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তার নাম ইমিগ্রেশন স্টপলিস্টে পাওয়া যায়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণের জন্য তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, তার বিরুদ্ধে থাকা মামলার জামিনের রিকল থাকায় অধিকতর যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

















