০৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

নাভারণে এতিম ও পথশিশুদের শিক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:২১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নাভারণে এতিম, অসহায়, দরিদ্র ও ঝরে পড়া পথশিশুদের পুনরায় শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনা এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বিকেলে সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান আব্দুর রশিদ খান ঠাকুর ফাউন্ডেশন, শার্শা উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জাপানি জনগণের সহযোগিতায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নে কাজ করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের শার্শা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মামুনুর রশিদ। এ সময় তিনি বলেন, সমাজের অবহেলিত ও পথশিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের কার্যক্রম ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক রাজু রহমান এবং বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলীসহ অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা এতিম ও পথশিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

নাভারণে এতিম ও পথশিশুদের শিক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: ০৬:২১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬