০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এমপি আজীজুর রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ১৬

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান বেনাপোল স্থলবন্দরের সার্বিক উন্নয়ন, দুর্নীতি দমন ও অবকাঠামো আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ বন্দরকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও আধুনিক স্থলবন্দর হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সোমবার (২ মার্চ ২০২৬) বেনাপোল স্থলবন্দর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বন্দর ব্যবস্থাপনা, দুর্নীতি দমন, অবকাঠামো উন্নয়ন এবং শ্রমিক কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের শুরুতে বন্দরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সংসদ সদস্যকে বরণ করে নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো: শামীম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মতিয়ার রহমান ও বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াত হোসেন। এছাড়া বন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আজীজুর রহমান বলেন, “বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। এ বন্দরকে আমরা সবাই মিলে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং বাংলাদেশের মধ্যে একটি উন্নত মানের স্থলবন্দর হিসেবে গড়ে তুলতে চাই। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ছাড়া এটি সম্ভব নয়।”

তিনি আরও বলেন, জনগণের স্বার্থ রক্ষা এবং দেশের অর্থনীতিতে বন্দরের অবদান আরও জোরদার করতে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা বরদাশত করা হবে না।

সভায় বন্দর পরিচালক শামীম রেজা বন্দরের বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তিনি জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে বন্দরের ভেতরে আমদানি-রপ্তানিকৃত মালামাল দীর্ঘ সময় আটকে পড়ে। এতে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থার দাবি জানান তিনি।

এছাড়া বন্দরে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্যসেবার কথা বিবেচনায় নিয়ে একটি হাসপাতাল স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়।

মতবিনিময় সভায় অন্যান্য বক্তারাও বেনাপোল স্থলবন্দরের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধিতে বাস্তবভিত্তিক ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় দেশের বৃহত্তম স্থলবন্দরটি আরও গতিশীল ও কার্যকর হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে এমপি আজীজুর রহমান

আপডেট: ০৪:৫৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬