শিরোনাম:
সন্ধ্যায় ডা. শফিকুর ও নাহিদের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান
নিউজ ডেস্ক
- আপডেট: ১১:৩১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২৮

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন।
বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমে তারেক রহমান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডা. শফিকুর রহমানের বাসায় পৌঁছবেন। এর পরে তিনি বেইলি রোডে অবস্থিত নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন।
সূত্রটি আরও জানিয়েছে, বিএনপি ইতিবাচক ও সমন্বিত রাজনীতির সূচনা করতে চায়। এর অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বী দলের প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন তারেক রহমান। সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক সংলাপ ও সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।



























