০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

জুলাই যোদ্ধাদের দেখভালে নতুন বিভাগ খোলা হবে, জানালেন তারেক রহমান

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / ৪৯

নিজস্ব প্রতিবেদকঃ জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠনের সুযোগ পেলে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আলাদা একটি বিভাগ খোলার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন নয়, বরং এটি দেশের অধিকারহারা জনগণের গণআন্দোলন ছিল।

আজ রবিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত একটি মতবিনিময় সভায় তারেক রহমান এই ঘোষণা দেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, দেশের মানুষের সমর্থনে বিএনপি ভবিষ্যতে সরকার গঠনে সক্ষম হলে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সুযোগ-সুবিধার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে একটি নতুন বিভাগ চালু করা হবে। জুলাই আন্দোলনে শহীদ ও আহতরাও মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন।”

তিনি আরও উল্লেখ করেন, “১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন। ঠিক একইভাবে ২০২৪ সালে যারা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, তারা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন। তাই তাদের দেখভাল নিশ্চিত করতে মন্ত্রণালয়ের অধীনে বিশেষ একটি বিভাগ করা হবে।”

তারেক রহমান বলেন, “দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। শুধু জুলাই গণ-অভ্যুত্থানেই দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। এই হত্যাকাণ্ডকে এককথায় গণহত্যা বলা যায়।”

তিনি যোগ করেন, “যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের সাহসী ভূমিকার কারণে ফ্যাসিস্ট চক্র কেবল রাষ্ট্রক্ষমতা নয়, বরং দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল দল-মত বা ধর্ম নির্বিশেষে গণতন্ত্রকামী মানুষের গণআন্দোলন।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই পরিবারের সদস্যরা এবং জুলাই যোদ্ধারা। এ সময় তারেক রহমান অনেক শহীদ পরিবার ও যোদ্ধার সঙ্গে কথা বলেন। তাদের কথা শোনেন।

মতবিনিময় সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও অংশ নিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

জুলাই যোদ্ধাদের দেখভালে নতুন বিভাগ খোলা হবে, জানালেন তারেক রহমান

আপডেট: ০৪:০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬