০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬

যশোরে একযোগে পুলিশের ‘রোবাস্ট’ অভিযান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • / ৪৪

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যশোর শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একযোগে পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘রোবাস্ট’ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা দুই ঘণ্টাব্যাপী এই অভিযানে সরাসরি নেতৃত্ব দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবুল বাশারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁচড়া চেকপোস্ট, মনিহার মোড়, চারখাম্বা মোড়, ধর্মতলা মোড় ও নিউমার্কেট—এই পাঁচটি পয়েন্টে একযোগে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালানো হয়। অভিযানে মোট ১ হাজার ৪৭৫টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় ৩০টি মোটরসাইকেল জব্দ করা হয় এবং ট্রাফিক আইন ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩৫টি মামলা দায়ের করা হয়।

অভিযান চলাকালে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই করা হয়। বিশেষ করে হেলমেটবিহীন চালক, হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ও বেপরোয়া গতিতে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তল্লাশিতে পুলিশ কিংবা সাংবাদিক—কাউকেই ছাড় দেওয়া হয়নি; সকলের ক্ষেত্রেই সমানভাবে আইন প্রয়োগ করা হয়।

অভিযান শেষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলায় যাতে কোনো ধরনের অরাজকতা, সন্ত্রাস বা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, কিশোর গ্যাং ও তরুণ অপরাধীরা মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। হাইড্রোলিক হর্ন ও অতিরিক্ত গতির মাধ্যমে তারা শহরে আতঙ্ক সৃষ্টি করছে। এসব অপরাধ কঠোরভাবে দমন করা হবে।

জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পুলিশ সুপার।

Please Share This Post in Your Social Media

যশোরে একযোগে পুলিশের ‘রোবাস্ট’ অভিযান

আপডেট: ১১:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬