গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম
- আপডেট: ১১:৪২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / ৪৭

নিজস্ব প্রতিবেদক: গ্রাম পুলিশদের সঙ্গে বাংলাদেশ পুলিশের সুসম্পর্ক আরও জোরদার করতে যশোরে গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।
সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) যশোর কোতোয়ালী মডেল থানায় কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন পুলিশ সুপার। এ সময় তিনি তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন এবং শীতার্ত গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ ও গ্রাম পুলিশের মধ্যে সবসময়ই একটি নিবিড় ও কার্যকর সম্পর্ক বিদ্যমান। গ্রাম পুলিশের মাধ্যমে অনেক অপরাধী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে সর্বপ্রথম সাড়া পাওয়া যায় গ্রাম পুলিশের কাছ থেকেই।

তিনি গ্রাম পুলিশের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে গ্রাম পুলিশের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল আহসান হাবীব, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশ যশোরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, ফোর্স সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যরা।





















