যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন সাংবাদিক সমাজের
- আপডেট: ১২:২৫:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
- / ৭৬

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও প্রেসক্লাব যশোরের সদস্য অনিন্দ্য ইসলাম অমিতকে জয়লাভ করাতে ঐক্যবদ্ধ সমর্থনের ঘোষণা দিয়েছে যশোরের সাংবাদিক সমাজ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) প্রেসক্লাব যশোর ও সাংবাদিক সমাজের উদ্যোগে শহরের অরিয়ন হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় যশোরে কর্মরত বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক, টেলিভিশন, অনলাইন ও নিউজ পোর্টালের সাংবাদিকেরা অংশ নেন।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, রাজনৈতিক পরিচয় থাকলেও অনিন্দ্য ইসলাম অমিত মূলত সাংবাদিক সমাজেরই একজন সহকর্মী। সে কারণে শুধু সাংবাদিকরাই নয়, তাদের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনরাও যেন তার পাশে দাঁড়িয়ে বিজয় নিশ্চিত করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়। একই সঙ্গে আসন্ন নির্বাচনে অমিত ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে করণীয় বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগের ‘পেটুয়া বাহিনী’র একের পর এক হামলা ও মামলার শিকার হলেও তখন সাংবাদিক সমাজই তার পাশে দাঁড়িয়েছিল। তিনি বলেন, যশোরেই তার জন্ম, এই অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে তিনি অবগত। যশোরের হারিয়ে যাওয়া ঐতিহ্য, সম্প্রীতি ও সৌহার্দ্য ফিরিয়ে আনতে তিনি কাজ করতে চান।
অমিত আরও বলেন, যশোরে সহাবস্থানের রাজনীতি ও সম্প্রীতির সংস্কৃতি প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য। প্রতিহিংসার রাজনীতি এখানে কখনোই স্থান পাবে না। দীর্ঘ ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিক সমাজ যে সাহসী ভূমিকা পালন করেছে, তা প্রশংসার দাবি রাখে উল্লেখ করে তিনি আগামীতেও সাংবাদিকদের পাশে নিয়ে এগিয়ে যেতে চান। এ সময় তিনি সবার দোয়া কামনা করেন।

প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংবাদপত্র পরিষদের সেক্রেটারি ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সুবর্ণভূমি সম্পাদক ও প্রকাশক আহসান কবীর বাবু, টেলিগ্রাম সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান, সিনিয়র সাংবাদিক বেনজিন খান, লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ, ‘সুবর্ণভূমির বার্তা সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ডিবিসি টেলিভিশনের যশোর প্রতিনিধি সাকিরুল কবীর রিটন, সময় টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা, এটিএন বাংলার প্রতিনিধি তামান্না খান চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মনিরুল ইসলাম, যুগান্তরের স্টাফ রিপোর্টার ইন্দ্রজিৎ রায়, গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার তহমিনা খাতুন,
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, লোকসমাজ’ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, শেখ শহিদুল বারী রবু যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকনসহ আরও অনেকে।
সভা শুরুর আগে সাংবাদিক এসএম সোহেলের পবিত্র কোরআন তেলাওয়াত ও সাংবাদিক প্রদীপ ঘোষের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।


















