০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী-কম্বলসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ৮৬

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সংলগ্ন সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, থ্রি-পিস ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অপরাধ দমনে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

বেনাপোলে বিজিবি’র অভিযানে ভারতীয় শাড়ী-কম্বলসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ

আপডেট: ০৮:৩২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫