০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাচালান পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / ৯৪

নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে বিশেষ অভিযানে চোরাচালানী মালামাল জব্দ করেছে বাংলাদেশ বিজিবি।

শনিবার (১৩ ডিসেম্বর) ৪৯ বিজিবি’র টহলদল বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, কম্বল, শাল চাদর, টু-পিস, থ্রী-পিস, ঔষধ ও কসমেটিক্স সহ মোট ১,২১,৪০০/- টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল প্রতিরোধের জন্য বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান চালাচ্ছে। অধিনায়কের বক্তব্যে বলা হয়েছে, “বিজিবি নিয়মিত অভিযান চালিয়ে চোরাচালানী চক্র বন্ধ করতে সক্ষম হচ্ছে এবং আমাদের এই কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে।”

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাচালান পণ্য জব্দ

আপডেট: ১২:৩০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫