০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

দেশবাসীর দোয়াই বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় শক্তি : মফিকুল হাসান তৃপ্তি

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৩

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইছাপুর–গোপালপুর এলাকায় বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর–১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। দেশবাসীর দোয়া ও ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি প্রত্যাশা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

দেশবাসীর দোয়াই বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় শক্তি : মফিকুল হাসান তৃপ্তি

আপডেট: ১১:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫