ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর ওপর গুলি বর্ষণের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল
- আপডেট: ০৭:৩০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / ৭২

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ ধরনের হামলার ঘটনা ঘটানো হচ্ছে।” মন্তব্য করে যশোরের শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতা রাকিবুল হাসান রিপন এ কথা বলেন।
শনিবার (১৩ ডিসেম্বর) বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি ও কায়বা ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোনায়েম হোসেন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবলু, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি শাহাজান কবির, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান প্রমূখ।
রিপন আরও বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ ধরনের হামলার ঘটনা ঘটানো হচ্ছে।”
বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাগআঁচড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে হাইস্কুল মোড়ে গিয়ে শেষ হয়।


















