০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

যশোর ষষ্ঠীতলার চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমন গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
  • / ৭৫

নিজস্ব প্রতিবেদক: যশোরের বহুল আলোচিত ষষ্ঠীতলা এলাকার আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমন (২২)–কে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রাত ৯টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে যশোরের মনিরামপুর থানার গোপীকান্তপুর এলাকা থেকে আটক করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস দল রাত ১০টা ৫ মিনিটে অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা ইমনকে গ্রেফতার করে। গ্রেফতার ইমনের বাড়ি যশোর শহরের ডালমিল কলাবাগান এলাকায়।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম আশরাফুল ইসলাম বিপুলের সঙ্গে ইমনসহ অন্যান্য আসামিদের পূর্ব থেকেই বিরোধ চলছিল। বিরোধের সূত্রপাত ইমনের সহযোগী রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়াকে কেন্দ্র করে। কয়েক মাস আগে বাপ্পী ও সুমাইয়ার ডিভোর্স হলে পরে সুমাইয়া আশরাফুলকে বিয়ে করেন। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

গত ১২ জুলাই ২০২৫ রাত ৯টার দিকে যশোর শহরের ষষ্ঠীতলা এলাকায় আশরাফুল ইসলাম বিপুলকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করলে আসামিরা আত্মগোপনে চলে যায়।

এর আগে গত ১৩ জুলাই ২০২৫ তারিখে এ মামলার দুই আসামি—রিয়াজ হোসেন বাপ্পী (২৮) ও মো. রাজীব হোসেন (১৯)–কে অভিযান চালিয়ে গ্রেফতার করে র‍্যাব-৬।

র‍্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক বলেন, “র‍্যাব বিভিন্ন মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে।”

তিনি আরও জানান, গ্রেফতারের পর ইমনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

যশোর ষষ্ঠীতলার চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার অন্যতম আসামি ইমন গ্রেফতার

আপডেট: ১১:৪৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫