যশোর বেনাপোল মহাসড়কে নসিমন প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত
- আপডেট: ০৫:০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১১৪

স্টাফ রিপোর্টার : যশোর-বেনাপোল মহাসড়কের বেনেয়ালী বাজারে একটি গরু বোঝাই নসিমন এবং প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের ও নসিমনের চালক সহ অন্তত ৪জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর কর্মকর্তা নয়ন বাবুর বরাতে জানা যায়, বেনাপোলগামী দ্রুত গতির গরু বোঝাই নসিমনের সঙ্গে যশোরগামী একটি প্রাইভেট কারের সরাসরি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় এবং নসিমনে থাকা তিনজন গুরুতর আহত হন। আহতরা হলেন ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বালিখোলা গ্রামের মৃত হজরত আলীর ছেলে ইকবাল হোসেন (৪২), বামনালী গ্রামের মৃত ফকির আলীর ছেলে আক্কাছ আলী (৬০) এবং কাউরিয়া গ্রামের শেখ ওয়াজেদ আলীর ছেলে হোসাইন (৩৬)। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল গুরুতর আহত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।




















