১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বেনাপোল পৌর কৃষকদল সভাপতি জসিম উদ্দীনকে স্ব-পদে বহাল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ৬১

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি মোঃ জসিম উদ্দীনের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল যশোর জেলা কমিটি। সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগে ইতোপূর্বে তার সভাপতির পদ স্থগিত করা হয়েছিল।

দলীয় সূত্রে জানা যায়, পরবর্তীকালে সাংগঠনিক কর্মকাণ্ডে আনুগত্য, দায়িত্বশীলতা ও শৃংখলা মেনে চলায় দল তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়।

এই সিদ্ধান্তের বিষয়টি যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মকবুল হোসেন এবং সদস্য সচিব শিকদার সালাহউদ্দিন স্বাক্ষরিত পত্রে নিশ্চিত করা হয়েছে। পত্রে জানানো হয়, দলের প্রতি জসিম উদ্দীনের ইতিবাচক ভূমিকা, কার্যকর অংশগ্রহণ ও সক্রিয় কর্মকাণ্ড বিবেচনায় এনে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দলের পক্ষ থেকে আশা করা হয়েছে, পুনর্বহালের পর তিনি সংগঠনকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং সামনের দিনগুলোতে দলীয় কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় থাকবেন।

Please Share This Post in Your Social Media

বেনাপোল পৌর কৃষকদল সভাপতি জসিম উদ্দীনকে স্ব-পদে বহাল

আপডেট: ০৫:০২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫