০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

খুলনার কুখ্যাত সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেফতার

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • / ৬৮

নিজস্ব প্রতিবেদক: খুলনার চাঞ্চল্যকর সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি ও কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘চিংড়ি পলাশ’কে যশোর থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)।

গত রবিবার (৭ ডিসেম্বর ২০২৫) রাতে র‌্যাব-৬, সিপিসি-৩ যশোরের একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—যশোর কোতোয়ালী মডেল থানার সাদেক দারোগার মোড় এলাকায় আত্মগোপন করে আছে খুলনার আলোচিত সাব্বির হত্যা মামলার আসামি চিংড়ি পলাশ (২৬)। পরে র‌্যাবের অভিযানে ওই এলাকা থেকে পলাশকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চিংড়ি পলাশের পূর্ণ নাম পলাশ হোসেন (২৬)। সে খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার সুলতান হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, পলাশের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এলাকায় তিনি একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

র‌্যাব-৬, সিপিসি-৩ যশোরের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়—র‌্যাব নিয়মিতভাবে ওয়ারেন্টভুক্ত আসামি, সাজাপ্রাপ্ত পলাতক, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।

তিনি আরও জানান, গ্রেফতারের পর চিংড়ি পলাশকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

খুলনার কুখ্যাত সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ যশোরে গ্রেফতার

আপডেট: ০৭:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫