১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাভারণ ডিগ্রি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • / ৬৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের শার্শা উপজেলার নাভারণ ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকালে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাভারণ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রউফ। তিনি বলেন, বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনার করি এবং সবাইকে দোয়া করার আহ্বান জানাই।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আহম্মদ আলী শাহিন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের ঝুঁকি নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়েছেন। আজকে দেশের এই ক্রান্তিলগ্নে আমরা তার সুস্থতা কামনা করি এবং তার নেতৃত্বে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।

সাবেক ছাত্রনেতা ও শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াছি উদ্দিন জিন্নাহ তিনি তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া কেবল বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম অগ্রদূত। দেশবাসী তার সুস্থতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনা করছি।”

এ সময় আরও বক্তব্য দেন বিএনপি নেতা আতিয়ার রহমান দলু, শিক্ষক তৌহিদুর রহমান তোহিদ, মিলন হোসেন।

বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়নের মধ্যেও খালেদা জিয়া দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। তার সুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা ও দাবি।

এসময় আরও উপস্থিত ছিলেন, নাভারণ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ রহমান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান প্রান্ত, কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী।

দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গনতন্ত্রের প্রতিষ্ঠা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাভারণ ডিগ্রি কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

আপডেট: ০৪:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫